Posts

Showing posts with the label Translations

A Thousand Desires - Pritish Nandy

Image
  A thousand desires, such as these; A thousand moments to set this night on fire Reach out, and you can touch them; You can touch them with your silences; You can reach them with your lust; Rivers, Mountains, Rain; Rain against the torrid hill scape A thousand, a thousand desires such as these    এমনি হাজারো বাসনা আজ রাত্রির গভীর-ঘন আগুন ছোঁয়া কিছু কামনা;  এমনি হাজারো মুহূর্ত ..... ছুঁয়ে এসো, ছুঁয়ে এসো সেই সব মুহূর্ত  ছুঁয়ে এসো তোমার নীরবতায়, ছুঁয়ে এসো তোমার লালসায় ;  নদী, পাহাড়, বৃষ্টি; শুকনো পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি  হাজারো; এমনি হাজারো বাসনা । শৈশবে, আমি ভালোবেসেছিলাম বৃষ্টিকে  আর যৌবনে, হারিয়ে যাওয়া পথের বাঁকে ক্লান্ত সূর্যের তাপে পোড়া ধুধু প্রান্তর আর, তারপর;  তারপর হঠাৎই সে এলো যেন এক নারী; অজানা আঁধারকালো  তার চোখের তাপে পুড়লো  আমার নীরবতা; তার শরীরের উষ্ণতা জড়ালো আমায়; যেন অন্তহীন গ্রীষ্মের দগ্ধতা । আমায় থামিও, আমায় জড়িয়ে রেখো আমায় নিয়ে যেও  যেখানে যায়নি কেউ এখনও দুডানায় আগুন নিয়ে  সাত সাগ...

Absence - Pritish Nandy

Image
Because I've not met you I watch every face in the sunlight at every crossing, every day Because I've not met you I catch every dream by its hair at every turning, every night For though I have not met you I have known and loved your absence The fact that you are not there.... তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ….. তাই ; তুমিই আমার মেঘবালিকা , আমার নীরাকে পাওয়া তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ….. তাই ; এই আঠাশে , বড়োই অদ্ভুত আমার এই তোমাকে চাওয়া তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ..…. তাই ; তোমাকে খোঁজার প্রয়াস ভুলে , অনেক সহজ পথ - চলতি হাওয়া কারণ ; যে ভালোবাসে , তার জীবনে ঢেউ তো আসেই   তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ….. তাই ; বন্ধুদের কথাটাই হয়তো বা মেনে নিতাম এই ধোঁয়াশাতেই কিন্তু ; আমি যে তোমার খোলা চুলে রামধনু আঁকতে দেখেছি এই কুয়াশাকেই তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ..…. তবুও ; তোমায় না পাওয়ার শূন্যতাটাকেই চিনেছি , আর ভালোবেসেছি ; তুমি যে নেই , সেই সত্যিটাকেই ….   তোম...

Lonesong Street - Pritish Nandy

Image
 সব পাওয়ার স্বপ্নপুর পেরিয়ে, ব্যস্ততার রাজপথ ছাড়িয়ে….. পেয়ে যাবে তুমি নিঃসঙ্গ বালুচরে, না পাওয়ার এক অচিন গভীরে….. তুমি বাম দিকে যেও; আর; তুমি ডাইনে যেও তারও পরে; যেইখানে ঊষা নামে, আঁধার কাটিয়ে  সেইখানে তুমি ক্লান্ত দৃষ্টি ফিরিও, দিগন্ত ছাড়িয়ে….. সন্ধ্যে নামার ঠিক আগে, যেইখানে গাঢ় নীল; ছায়ায় সেইখানে নিঃসঙ্গ গানের সুর থেমে; তোমারই অপেক্ষায় । নিঃসঙ্গ সময়, যখন পিচগলা রাস্তায়  মলহার নামে ত্রস্ত পায়ে, দূরে; বহু দূরে… নিঃসঙ্গ সময়, যখন আমাদের খামখেয়ালি বায়নায় ফুল ফোটে জঙ্গল ভরিয়ে, গভীরে; আরও গভীরে…. নিঃসঙ্গ সময়, যখন তোমার চোখের তারায় ট্রাফিকের আলো বদলিয়ে, নিয়নের নীলের ভিতরে…. নিঃসঙ্গ সময়, যখন মধ্যরাতের ট্রেন দৌড়োয় প্রথম বৃষ্টি ছুঁয়ে, তোমার শরীরে…. নিঃসঙ্গ সময়, যখন বন জুড়ে সব শষ্য আরো বন্য বন্যায়  আমাদের ভালোবাসা চোখ রাঙিয়ে, সারা আকাশ জুড়ে…. আর যখন সময় ফেরার; যেইখানে, বালির ঝড় দাবানল জ্বালায়  গোধূলির রুক্ষ অনিশ্চয়তায় এসো সেইখানে; তুমি থেকো আমার অপেক্ষায় আমি আসব; বাঁধভাঙা ঘূর্ণিঝড় হয়ে, গাছের শিরা-উপশিরায়  আর আগুনলতায় মুড়ে,...

Puedo escribir los versos más tristes esta noche.

Image
     Tonight I can write the saddest lines..... . By Pablo Neruda আজ লিখতে পারি; আজ রাত্রে আমি বিষণ্ন বিকেলের গান লিখতে পারি, একাকী সন্ধ্যের সবচেয়ে করুণ আকুতি আঁকতে পারি সত্যি; যেমন ধর, "রাত্রির অন্ধকার ভেঙ্গে নীল তারার দল দূরে ভয়ে কম্পমান" অথবা, উচ্ছন্নে যাওয়া রাত্রির বিধ্বস্ত কান্না আকাশে বাতাসে ঘুর্নীয়মান আজ রাত্রে আমি বিষণ্ন বিকেলের গান লিখতে পারি, একাকী সন্ধ্যের সবচেয়ে করুণ আকুতি আঁকতে পারি আমি তোকে ভালোবাসতাম, আর কখনও তুইও হয়তো বা আমাকে I এরকমই এক রাতে, আমি তোকে আমার বুকের গভীরে আঁকড়ে তোর্ ঠোঁটে নীল নক্সা এঁকে দিয়েছিলাম, খোলা আকাশের নীচে, বারবার.... অনেকবার তুই আমায় ভালোবেসেছিলি, আর কখনও বা আমিও তোকে দীঘির জলের মত মায়াবী ওই চোখদুটোকে কি ভালো না বেসে থাকা যায় ? আজ রাত্রে আমি বিষণ্ন বিকেলের গান লিখতে পারি, একাকী সন্ধ্যের সবচেয়ে করুণ আকুতি আঁকতে পারি তোর্ না থাকার শুন্নতা, তোকে হারানোর যন্ত্রণা I অনন্ত রাত্রি আরও অন্তহীন তোকে ছাড়া আর আমার কবিতা শিশিরবিন্দুর মতো রক্ত ঝরায় অবিরাম কিছু কি আসে যায় ? আমার ভালবাসার বার্থ...